বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১:০৩ পিএম আপডেট: ২৬.০৬.২০২৫ ৩:৫৯ PM

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে নীতি-প্রণয়ন ও আইনি কাঠামোর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সেমিনারে আসিফ নজরুল বলেন, ‘সরকারে এসে নিজেকে সবচেয়ে অসহায় মনে হচ্ছে। জীবনে কখনো এতটা অবরুদ্ধ বোধ করিনি। কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে অনেক মিথ্যাচার হচ্ছে, অথচ আমি কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘অনেক অন্যায় তদবির আমার কাছে আসে। আমি যখন তাতে সাড়া দিই না, তখন আমাকে গালাগালি করা হয়, ভারতের দালাল বানানো হয়।’

সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে কিছু মিথ্যা মামলা হচ্ছে, তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার সংখ্যা সেই তুলনায় অস্বাভাবিক নয়। কারা জামিন পাবে, এটা আদালতের বিষয়, আইন মন্ত্রণালয়ের নয়। বিচারকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন।’

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা জামিন বিষয়ে আদালতকে কোনো নির্দেশনা দিই না। বিচারকই ঠিক করেন কোন ভিত্তিতে জামিন দেয়া হবে বা হবে না।’

আরও পড়ুন

গণমাধ্যমে দলাদলি ও গ্রুপিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, ‘গণমাধ্যমের কেউ এক নয়। সাংবাদিকদের এক হতে হবে, না হলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না।’

তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের করা প্রায় সব মামলাই প্রত্যাহার করা হয়েছে। কিন্তু মিথ্যা মামলার প্রবণতা কিছু মানুষ, আইনজীবী ও রাজনীতিকের মাধ্যমে এখনো বজায় আছে।

সেমিনারে উপস্থিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘গণমাধ্যমে মালিকানা ও ব্যবস্থাপনাকে আলাদা করতে হবে। তা না হলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।’

‘দ্য ফিন্যান্সিয়াল পোস্ট’-এর প্রধান সম্পাদক এম এ আজিজ বলেন, ‘সাংবাদিকরাও এখন ট্রমাটাইজ। মালিক ও বাইরের চাপের কারণে তারা প্রতিনিয়ত মানসিক চাপের মধ্যে কাজ করছেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  সরকার   আসিফ নজরুল   স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close