প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য ৩০ দিন সময় নির্ধারিত রয়েছে। এই সময় পার হলে পলাতক আসামির আপিলের সুযোগ থাকে না।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের।
আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আপিলের সময়সীমা পার হলে তা মওকুফের কোনো আইনি সুযোগ নেই। দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগির শুরু হবে জানিয়ে তিনি বলেন, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে; সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ও সাক্ষী সুরক্ষার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি