প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. সেলিম রেজা।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার ছাপরহাটী ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. আনারুল ইসলাম, কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মো. সাজেদুল ইসলাম, সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম (স্কুলের বাজার চরুয়াটারী) গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে মো. নাজমুল হুদাকে (৩৫) এবং কঞ্চিবাড়ী ইউনিয়নের ধুবনী কঞ্চিবাড়ী (তেলীপাড়া) গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. আলমগীর হোসেনকে (৪৫)।
পুলিশ জানায়, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা এবং বিভিন্ন অপরাধ দমনে সুন্দরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, একজন নিয়মিত মামলার আসামি এবং অন্যজন মাদক মামলার আসামি। এ সময় তাঁর কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন শূন্য দশমিক আট গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য দুই হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে সুন্দরগঞ্জ থানা-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি