বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিলি স্থলবন্দরে চাল-ডাল-ধানের গুদামে অভিযান, সিলগলা ৩টি গুদাম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:০৪ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে অবৈধভাবে ও সময়সীমা অতিক্রম করে মজুদ রাখা চাল, ডাল ও ধান জব্দ করে তিনটি গুদাম সিলগলা করেছে প্রশাসন।

বুধবার (২৫ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাকিমপুর (হিলি) পৌর শহরের হাকিম মণ্ডলের মালিকানাধীন গুদামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। অভিযানে তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ ও পুলিশের একটি দল।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ জানান, চাল ও ডাল নির্ধারিত সময়ের বেশি মজুদ রাখা হয়েছে এবং ধান মজুদের কোনো বৈধ অনুমোদন ছিল না। এ কারণে তিনটি গুদাম সিলগলা করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হবে।

তিনি জানান, অভিযানে জব্দকৃত মজুদের পরিমাণ ছিল, ২৭১ মেট্রিকটন চাল, ৪৭ মেট্রিকটন মসুর ডাল, প্রায় ২,০০০ মেট্রিকটন ধান।

ইউএনও অমিত রায় বলেন, ‘এসব গুদামে নির্ধারিত সময়ের অতিরিক্ত পণ্য মজুদ ছিল, যা পরিষ্কারভাবে মজুদবিরোধী আইনের লঙ্ঘন। তাছাড়া গুদামগুলোতে যেসব ধান পাওয়া গেছে, তা বৈধ নয়। এজন্য গুদাম সিলগলা করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বাদী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হিলি বন্দরের আশপাশে কিছু ব্যবসায়ী অবৈধ মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আসছিলেন। প্রশাসনের এ ধরনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হিলি স্থলবন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close