শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শূন্যরেখায় ৫ দিন: এপার-ওপার ঠাঁই মেলেনি অসুস্থ নারীর      ● সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪       ● শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী      ● ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      ● সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা      ● ৫০ মিনিটের ব্যবধানে বাংলাদেশের দুই ফুটবল ম্যাচ      ● ইলিশের পেটে ডিম আছে কি না বুঝবেন যেভাবে      ● বক্স অফিসে সুরিয়ার ‘সিন’-এর দাপট      ● ‘দার-ই-নিজাত’-এর গল্পে নতুন মোড়      ● সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা      
শূন্যরেখায় ৫ দিন: এপার-ওপার ঠাঁই মেলেনি অসুস্থ নারীর
রাকিব হোসেন, জামালপুর
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৩০ পিএম

একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। মাঝখানে কাঁটাতারের বেড়া আর আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা। সেখানে একটি কম্বল বিছিয়ে খড়কুটার ওপর বসে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। মাথার ওপর খোলা আকাশ। থাকার কোনো জায়গা নেই, নিয়মিত খাবারও জুটছে না। স্থানীয় নারীদের দেওয়া সামান্য বিস্কুট আর পানি খেয়েই কাটছে দিন। এভাবে টানা পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। কখনো বাংলাদেশে, কখনো ভারতে প্রবেশের চেষ্টা করেও মিলছে না অনুমতি। এপার-ওপার কোথাও যেন তাঁর ঠাঁই নেই।

ঘটনাটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্তের।(১০ নভেম্বর) মঙ্গলবার থেকে (১৪ নভেম্বর) শনিবার পর্যন্ত তাঁকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তিনি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয়রা তাঁকে বাধা দেন।

পরে জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম-পরিচয় কিংবা ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তাঁর কথাবার্তাও ছিল অসংলগ্ন। একপর্যায়ে তাঁকে সীমান্তের ওপারে পাঠানো হয়। তবে এরপরও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধার মুখে কোনো দেশেই প্রবেশ করতে পারেননি তিনি।

এদিকে, পাঁচ দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করায় এবং পর্যাপ্ত খাবার না পাওয়ায় ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মানবিক বিবেচনায় স্থানীয় নারীরা তাঁকে খাবার ও পানি দিয়ে সহযোগিতা করছেন। তবে এভাবে আর কত দিন তাঁকে শূন্যরেখায় থাকতে হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই নারীর পরিচয় শনাক্ত করে তাঁকে উদ্ধার, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, একজন মানুষ হিসেবে তাঁর মানবিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত মঙ্গলবার সীমান্তে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর নজরদারির কারণে তা সম্ভব হয়নি। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   দেওয়ানগঞ্জ   পাথরের চর সীমান্ত   শূন্যরেখা   বিজিবি   বিএসএফ   মানবিক সংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close