বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিলেন নীলা ইসরাফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১১:৪২ AM আপডেট: ২৬.০৬.২০২৫ ৫:৫০ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক (স্থগিত) সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন দলটির সদস্য ও কর্মী নীলা ইসরাফিল। এ সংক্রান্ত একটি অভিযোগপত্র সম্প্রতি দলীয় তদন্ত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন তিনি।

আরও পড়ুন

অভিযোগপত্রে নীলা ইসরাফিল উল্লেখ করেন, ২০২৪ সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হওয়ার পর শারীরিক, মানসিক ও সাংগঠনিকভাবে বিপর্যস্ত অবস্থায় তিনি সরোয়ার তুষারের কাছ থেকে কিছু মানবিক সহায়তা পেয়েছিলেন। তবে পরে সেই সহযোগিতা ব্যক্তিগত ও অনৈতিক এক সম্পর্কের দিকে ধাবিত করার চেষ্টা করেন সরোয়ার তুষার।

নীলা বলেন, ‘রাতের বেলা ফোন করে কণ্ঠস্বর নিয়ে অশালীন মন্তব্য, ঠোঁট নিয়ে প্রশংসা, ব্যক্তিগত ছবি চাওয়া, ভিডিও কলে কথা বলার চাপ- এসব আমাকে চরম অস্বস্তিতে ফেলেছে।’

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ‘তিনি (সরোয়ার তুষার) প্রায়ই রাতের বেলা কল করে বলেন, ‘রাজনীতি নিয়ে কথা ভালো লাগে না, তোমার কণ্ঠে ভালো লাগে প্রতিবাদের স্লোগান’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘একটা সুন্দর ছবি পাঠাও’- এ ধরনের মন্তব্য বারবার আমাকে অস্বস্তি ও অপমানের মধ্যে ফেলেছে।’

নীলা ইসরাফিল আরও অভিযোগ করে বলেন, ‘আমি বারবার অনুরোধ করেছি পেশাদারির সীমা রক্ষা করতে। এরপরও তিনি (সরোয়ার তুষার) বারবার ব্যক্তিগত আলাপের দিকে আলোকপাত করেন। ছবি চাইতেন এবং ভিডিও কলে কথা বলতে চাইতেন।’

আরও পড়ুন

তিনি চারটি নির্দিষ্ট অভিযোগ তুলে ধরে সরোয়ার তুষারের বিরুদ্ধে নিরপেক্ষ, নারীবান্ধব ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান এবং তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সাথে সাথে তিনি এনসিপিতে নারীদের জন্য একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালুরও দাবি জানান।

এ বিষয়ে সরোয়ার তুষারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিযোগের যথাযথ তদন্ত ছাড়া এনসিপির পক্ষ থেকে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি দলের সিনিয়র নেতারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনসিপি   তুষার   নীলা ইসরাফিল   যৌন হয়রানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close