বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
৬ বছরের সংসার জীবনের ইতি, গায়িকা কণার বিবাহবিচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:০৫ AM আপডেট: ২৬.০৬.২০২৫ ১২:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। গত ১৬ জুন ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে নিজেই নিশ্চিত করেছেন কণা।

বুধবার (২৫ জুন) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ খবর জানান তিনি। সেখানে কণা লেখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় হয়। তেমনি বিচ্ছেদও আল্লাহর ইচ্ছাতেই ঘটে। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমরা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটি আমাদের দুজনের জন্যই কঠিন একটি সিদ্ধান্ত ছিল।”

তিনি আরও লেখেন, “আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও সেই শ্রদ্ধা বজায় থাকবে। জীবনের নতুন অধ্যায়ে আমরা যেন সম্মান ও শান্তির সঙ্গে এগিয়ে যেতে পারি, সেই কামনা করছি।”

নিজের কর্মজীবন নিয়ে কণা বলেন, “এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই—সেই কাজের মাধ্যমেই তো আজকের আমি। আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আগের মতো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।”

ভক্ত-অনুরাগীদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেন কণা।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  জীবন   ইতি   গায়িকা   কণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close