শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      ● পাংশার হালদার পাড়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু      ● উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর      ● বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী      ● আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক উজ্জ্বল      ● ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়      ● নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কে আনসারের নিরাপত্তা জোরদার, আহত পথচারী উদ্ধার      ● ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধের উল্লাস জাপানের      ● দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী      ● লামায় ৩০ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে জনবসতি ও কৃষিজমি      ● নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা      ● জানা গেল রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ      
সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শনিবার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও সামান্য ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। দুই ম্যাচে পাঁচ গোল করলেও কোনো গোল হজম করেনি স্বাগতিকরা। অন্যদিকে, ভারতকে ৩-২ গোলে হারানোর পর মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে শেষ চারে উঠেছে পাকিস্তান। দলটির ফরোয়ার্ড নাজিবুল্লাহ দুই ম্যাচে তিন গোল করেছেন।

এ পর্যন্ত দুই দল ১৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে সাত ম্যাচে, পাকিস্তান পাঁচটিতে; বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। ফিফা র‍্যাঙ্কিংয়েও পাকিস্তানের চেয়ে ১৫ ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে ইনজুরি সমস্যা ভাবাচ্ছে বাংলাদেশ শিবিরকে। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ চোটে পড়েছেন। গুরুতর লিগামেন্টের চোটে সাদ উদ্দিন আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ফুটবল   পাকিস্তান ফুটবল   সাফ চ্যাম্পিয়নশিপ   সাফ সেমিফাইনাল   বাংলাদেশ বনাম পাকিস্তান   ফুটবল পরিসংখ্যান   থমাস ডুলি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close