শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড      ● এক পরিবারের চার বামন: কষ্টে কাটছে জীবন      ● শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ      ● অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার চাকরি      ● টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম      ● কমিশন বাড়িয়েও মিলছে না নির্ধারিত দামে এলপিজি      ● দেশে বাড়ছে ডায়াবেটিস, শনাক্তের বাইরে বহু রোগী      ● পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ      ● চীনে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং      ● জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার      
ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, ভোগড়া বাইপাস, গাছা, সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক রয়েছেন।

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চলছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  বিজিবি   বিজিবি মোতায়েন   শিল্পাঞ্চল   ঢাকা   গাজীপুর   নারায়ণগঞ্জ   নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close