শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম

বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।’

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’ গত নয় মাসে সরকার কোনো বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে এবং সঠিক আইনের পথেই দেশ পরিচালিত হচ্ছে। সরকারের ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের কার্যক্রমই গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আইনমন্ত্রী   মো. আসাদুজ্জামান   ফ্যাসিবাদ   স্বৈরাচার   জাতীয় প্রেস ক্লাব   সাংবাদিকতা   গণমাধ্যম   বাংলাদেশ রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close