বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
আল নাসরেই থাকছেন রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১০:৩৬ AM

আবারও ইউরোপে ফেরা নয়, সৌদি আরবেই ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর-এর সঙ্গে নতুন চুক্তির পথে রয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার।

ইতালির খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চলতি মাসে আল নাসরের সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হলেও, নতুন করে আরও দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন ৪০ বছর বয়সি রোনালদো।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে তিনি আড়াই বছর পূর্ণ করেছেন। ২০২৪-২৫ মৌসুম শেষে গুঞ্জন উঠেছিল, সৌদি আরব ছেড়ে আবার ইউরোপে ফিরছেন তিনি। শেষ ম্যাচেও ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো।

তবে নানা ক্লাব থেকে প্রস্তাব পেলেও, শেষ পর্যন্ত তিনি আল নাসরেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ফলে সৌদিতে তার যাত্রা আপাতত অব্যাহত থাকছে।

আল নাসরের সঙ্গে নতুন চুক্তির পাশাপাশি সৌদি আরবে ব্যক্তিগত ক্রীড়া বিনিয়োগ নিয়েও ভাবছেন রোনালদো। সৌদি ক্রীড়াঙ্গনে নিজস্ব ব্র্যান্ড বা অ্যাকাডেমি চালুর পরিকল্পনা করছেন তিনি, এমন গুঞ্জনও রয়েছে ক্রীড়ামহলে।

২০২৪-২৫ মৌসুমে আল নাসর লিগ টেবিলে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে। চ্যাম্পিয়ন আল-ইতিহাদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল ১৩। ফলে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে না ক্লাবটির।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রোনালদো   আল নাসর   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close