শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেষ হলো প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১:০৯ পিএম আপডেট: ২৬.০৬.২০২৫ ১:৩৮ PM

বরাবরের ন্যায় এবারো একযোগে আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা।
‎
‎আগামী পরীক্ষাটি ২৯-০৬-২০২৫ তারিখ রবিবার অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে।
‎
‎রাজধানীসহ সারাদেশে পরীক্ষাকেন্দ্রগুলোতে সকাল থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় ছিলো ব্যস্ততা। অভিভাবকরা সকাল সকাল সন্তানদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। পরীক্ষা চলাকালীন সময়ে অনেক কেন্দ্রে দেখা যায়, মা-বাবারা সূর্যের তাপে কিংবা ছায়ার নিচে উদ্বেগভরে সন্তানের অপেক্ষায় বসে আছেন।
‎
‎পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মুখে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি, আবার কেউ কেউ কয়েকটি প্রশ্ন নিয়ে সংশয়ে রয়েছেন। তবে মোটের উপর বেশিরভাগ শিক্ষার্থীই প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
‎
‎পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় অভিভাবকদের মাঝেও দেখা যায় স্বস্তির ছাপ। অনেকেই জানান, বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে এবার প্রশাসনের প্রস্তুতি ভালো ছিলো।
‎
‎পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল পুলিশ, বিএনসিসি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ছিলো কঠোর নজরদারি ও নিরবিচ্ছিন্ন তদারকি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
‎
‎উল্লেখ্য, এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এইচএসসি পরীক্ষা   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close