শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশে বাড়ছে ডায়াবেটিস, শনাক্তের বাইরে বহু রোগী      ● পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ      ● চীনে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং      ● জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার      ● ২৫ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল সিইউএফএল      ● রাজাপুরে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক      ● শিশু বলাৎকারে অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক       ● ভালুকায় চালকদের সঙ্গে এমপির মতবিনিময়      ● হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক      ● শাক-সবজিতে ভারী ধাতু ও ক্ষতিকর জীবাণু      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার      
দেশে বাড়ছে ডায়াবেটিস, শনাক্তের বাইরে বহু রোগী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২১ AM

দেশে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। আক্রান্তদের একটি বড় অংশ জানেন না যে তাঁরা এ রোগে ভুগছেন। রোগ শনাক্ত হওয়ার আগেই অনেকের শরীরে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা ও স্নায়ু ক্ষতির মতো জটিলতা দেখা দিচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার বিচারে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ২৩ লাখে পৌঁছাতে পারে।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্কের ডায়াবেটিস শনাক্ত হয়নি বলেও ওই জরিপে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও পারিবারিক ইতিহাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তবে নিয়মিত পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে এ ঝুঁকি কমানো সম্ভব।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, শরীরের ৫ থেকে ৬ শতাংশ ওজন কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণ করা জরুরি। বিশেষজ্ঞরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ, সাশ্রয়ী ওষুধের সরবরাহ এবং গর্ভবতী নারীদের নিয়মিত পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি চালু এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা জোরদারসহ আট দফা সুপারিশ করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব ডায়াবেটিস দিবস   ডায়াবেটিস   বাংলাদেশ   স্বাস্থ্য   ডায়াবেটিসের ঝুঁকি   প্রি-ডায়াবেটিস   বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি   স্বাস্থ্য সচেতনতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close