নেটো সম্মেলনের আলোচনায় এক ব্যতিক্রমধর্মী মুহূর্ত তৈরি করেছেন নেটো মহাসচিব মার্ক রুট্টে এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৪ জুন) আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে রুট্টে ট্রাম্পকে ‘ড্যাডি’ বলে উল্লেখ করলে বিষয়টি নিয়ে রীতিমতো আলোচনার জন্ম নেয়।
আরও পড়ুন
মার্ক রুট্টে বলেন, ‘ড্যাডিকে মাঝে মাঝে শক্ত ভাষায় কথা বলতে হয়।’
তার এই মন্তব্য ইরান-ইসরায়েল প্রসঙ্গে ট্রাম্পের পূর্ববর্তী এক বিতর্কিত বক্তব্যের প্রতি ইঙ্গিত ছিল। সেই প্রসঙ্গে রুট্টে আরও বলেন, ‘এটি এমন যেন দুই শিশু এক স্কুল প্রাঙ্গণে রয়েছে।’
এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, ট্রাম্প যখন ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে আগ্রাসী ভাষায় কথা বলেছিলেন, সেটি অনেকটা একজন ‘বাবা’র মতোই—যাকে সন্তানদের কঠোরভাবে থামাতে হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি ট্রাম্পের কাছে তুললে তিনি হাসিমুখে জবাবে বলেন, ‘তিনি আমাকে পছন্দ করেন।’
ট্রাম্প আরও বলেন, ‘তিনি সস্নেহে বলেছিলেন, ‘ড্যাডি আপনাকে মাঝে মাঝে শক্ত ভাষা ব্যবহার করতে হয়। নির্দিষ্ট কিছু শব্দ প্রয়োগ করতে হয়।’
আরও পড়ুন
এই ব্যতিক্রমধর্মী সংলাপ ঘটে এমন এক সম্মেলনে, যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ কূটনৈতিক, প্রতিরক্ষা এবং নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় হয়। তবে রুট্টে ও ট্রাম্পের এই রসিকতাপূর্ণ আদান-প্রদান উপস্থিতদের মাঝে এক মুহূর্তের হাস্যরসও যোগ করে।
বিশ্লেষকরা মনে করছেন, এটি রুট্টের একটি কৌশলী কূটনৈতিক কটাক্ষও হতে পারে, যার মাধ্যমে তিনি ট্রাম্পের বিতর্কিত ভাষার প্রয়োগের ওপর আলো ফেলেছেন।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম