শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      ● সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা      ● ৫০ মিনিটের ব্যবধানে বাংলাদেশের দুই ফুটবল ম্যাচ      ● ইলিশের পেটে ডিম আছে কি না বুঝবেন যেভাবে      ● বক্স অফিসে সুরিয়ার ‘সিন’-এর দাপট      ● ‘দার-ই-নিজাত’-এর গল্পে নতুন মোড়      ● সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা      ● চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার      ● ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড      
ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:১৬ পিএম

‘ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রয়োজন সচেতনতা ও সময়মতো পদক্ষেপ’—এমন বার্তা নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিকিৎসক ডা. মাহমুদুর রহমান মিন্টু।

সভাপতির বক্তব্যে ডা. মাহমুদুর রহমান মিন্টু বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য নিয়মিত হাঁটাচলা ও শারীরিক ব্যায়াম, সুষম খাবার গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি। পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় ডায়াবেটিসের কারণ, প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ, নিয়ন্ত্রণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত ব্যক্তিদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। আয়োজকেরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়া   পাবনা   বিশ্ব ডায়াবেটিস দিবস   ডায়াবেটিস সচেতনতা   বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close