শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      ● শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি      ● ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪      ● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      ● ইউটিউবের আয়ে নতুন নিয়ম, মানতে হবে ৩ শর্ত      ● পেশি বাড়াতে প্রোটিনের পাশাপাশি যা জরুরি      
কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:১৮ পিএম

কুস্তি ম্যাটের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দিল না বাংলাদেশ আনসার ও ভিডিপি। শক্তির প্রদর্শনী আর কৌশলের নিপুণ মিশেলে ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দলগত চ্যাম্পিয়ন হয়ে ঐতিহাসিক দ্বিমুকুট জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে বসেছিল দেশসেরাদের এই আসর।


পুরুষ বিভাগে ৮৪ জন কুস্তিগীরের ১০টি ওজন শ্রেণির লড়াইয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে তারা। এই বিভাগে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে শিরোপা নিশ্চিত করে আনসার-ভিডিপি।

নারী বিভাগেও ৫৭ জন কুস্তিগীরের লড়াইয়ে অপ্রতিরোধ্য ছিলেন আনসারের মেয়েরা। ১০টি ওজন শ্রেণিতে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন তারা।

সবমিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের এই আসরে ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক নিয়ে কুস্তি অঙ্গনে নিজেদের একক আধিপত্য বজায় রাখলো বাংলাদেশ আনসার ও ভিডিপি।


এই অভাবনীয় সাফল্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়। গত দুই বছরের বেশি সময়ে খেলোয়াড়দের উন্নত অনুশীলন সুবিধাসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নিজ দপ্তরে ডেকে সরাসরি অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। মহাপরিচালকের এই নিবিড় তত্ত্বাবধান ও দিকনির্দেশনাই ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আনসার-ভিডিপি ক্রীড়াদল আগামীতেও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাহিনী ও দেশের সুনাম বয়ে আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুস্তি   জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ   আনসার ও ভিডিপি   দ্বিমুকুট   ক্রীড়া   বাংলাদেশ কুস্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close