বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল      ● সানায় সৌদি জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে আরামকোয় পাল্টা আঘাত      ● সৌদির তিন স্থাপনায় হামলার হুমকি হুতিদের, সরে যাওয়ার নির্দেশ      ● অবিশ্বাস্য ড্রয়ে বাংলাদেশকে হতাশ করল আফগানিস্তান      ● জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান      ● মোংলায় সম্পত্তি দখল নিয়ে হামলা ও ভাঙচুর      ● বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর 'এলা ক্ল'      ● শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ      ● গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই      ● গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই      ● ডিএনসির অভিযানে ইয়াবা ও বিলাতি মদ উদ্ধার      ● ডিএনসির অভিযানে ইয়াবা ও বিলাতি মদ উদ্ধার      
মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ AM

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৫ অক্টোবর ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। ফলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ইনুর খালাস চাওয়ার পাশাপাশি তাঁর সাজা বাড়ানোর আবেদনও এখন আপিল বিভাগে রয়েছে।

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে মোট ১০ বছর কারাভোগ করতে হবে তাঁকে।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে আন্দোলনকারীদের আটক ও নির্যাতনের নির্দেশ দেওয়া, ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে সেসব অভিযোগ থেকে খালাস দেন। এসব অভিযোগের মধ্যে আন্দোলন দমনে উসকানি, ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্তে ভূমিকা, মারণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা এবং কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ছিল।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন ট্রাইব্যুনালের দেওয়া সাজাকে অপর্যাপ্ত দাবি করে সর্বোচ্চ শাস্তি চেয়েছে। অন্যদিকে, ইনুর পক্ষ থেকে পুরোপুরি খালাস চেয়ে আপিল করা হয়েছে। এখন আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে উভয় পক্ষের আবেদন নিষ্পত্তির অপেক্ষা।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হাসানুল হক ইনু   জাসদ   মানবতাবিরোধী অপরাধ   আপিল বিভাগ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   ১০ বছরের কারাদণ্ড   মৃত্যুদণ্ডের আবেদন   জুলাই গণঅভ্যুত্থান   সুপ্রিম কোর্ট   আইন ও আদালত সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close