শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      ● সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● চৌমুহনীতে ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা      ● কালকিনিতে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত- ৬      ● শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি      ● চিকিৎসার জন্য ভারতে যেতে দালালকে ৬০ হাজার টাকা, ফেনী সীমান্তে ৩ জন      ● বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই      ● সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৬ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী গ্রেপ্তার      
উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি সেবার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ম্যারাথনের আয়োজন করা হয়ে। আজ ২৮ নভেম্বর শনিবার ভোর ৫টায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এ ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ১.০২ কিলোমিটার (শিশুদের জন্য) চারটি ক্যাটাগরিতে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন। ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।

সকাল ০৮-০০ ঘটিকায় ম্যারাথন শেষে রানারগণ নগরীর পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সমবেত হতে থাকলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্য, ভলান্টিয়ার ও রানারগণ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন চিফ রেস মার্শাল ও ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন ম্যারাথনের টাইটেল স্পন্সর ইলেকট্রনিকস সেফটি এন্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) প্রতিনিধি এবং ম্যারাথনের ফুড পার্টনার ইনডালজ-র প্রতিনিধি। বক্তব্য দেন রেস ডিরেক্টর ও পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন। 

প্রধান অতিথির ভাষণ প্রদান করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি আয়োজক, স্পন্সর প্রতিষ্ঠান, রানারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ হটলাইন নম্বরটি সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলাই হলো এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।” ম্যারাথনে রানারগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন এবং প্রতি বছর ম্যারাথনের আয়োজনের জন্য আহ্বান জানান।

এরপর স্পন্সর প্রতিষ্ঠান, রেস মেনটর, চিফ রেস মার্শাল, গেস্ট রানারসহ অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রদানের পর ইভেন্ট ভিত্তিক পোডিয়াম প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। ম্যারাথনে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০ জন রানার পোডিয়াম প্রাপ্ত হন। ১.০২ কিঃমিঃ দূরত্বে যে সকল ক্ষুদে রানার অংশগ্রহণ করে তাদের সকলকে পুরস্কৃত করা হয়। সবশেষ রানারদের উৎসাহ উদ্দীপনা দিতে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র-তে সাধারণ পুরস্কারের পাশাপাশি ২০টি ফায়ার এক্সটিংগুইশার প্রদান করা হয়। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইসাব ফায়ার ম্যারাথন   ফায়ার সার্ভিস   পূর্বাচল   ম্যারাথন   হটলাইন ১০২   জনসচেতনতা   দৌড়বিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close