শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কালকিনিতে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত- ৬      ● শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি      ● চিকিৎসার জন্য ভারতে যেতে দালালকে ৬০ হাজার টাকা, ফেনী সীমান্তে ৩ জন      ● বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই      ● সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৬ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী গ্রেপ্তার      ● ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● উচ্চশিক্ষাকে কর্মসংস্থান উপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রীর      ● প্রথমবার ধরা পড়ল মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক স্পন্দন      ● জুডিসিয়াল ডায়লগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল      ● কালিগঞ্জের সীমান্ত পাহারায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান কাজী আলাউদ্দীনের      ● মেঘনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম ফের গ্রেপ্তার      ● বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ৫ নায়িকা      
কালকিনিতে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত- ৬
শাহাদাত ওয়াশিম, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:১৬ পিএম

মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপজেলা তাঁতী দলের সদস্য সচিব বিপ্লবসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার চেষ্টা করে।

অন্যদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পৌর মাছ বাজার এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদেরও একটি মিছিল করার কথা ছিল। এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে পৌর মাছ বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদে বাড়ি ফিরে যান।


কালকিনি থানার ওসি মো. সোলাইমান মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি সদস্য মোতায়েন রয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কালকিনি   মাদারীপুর   বিএনপি   আওয়ামী লীগ   সংঘর্ষ   হাতবোমা বিস্ফোরণ   ধাওয়া-পাল্টাধাওয়া   আহত ৬  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close