বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসিনা আমলের গুম-খুনের তথ্য সংগ্রহ করবে প্রসিকিউশন      ● ২০২৭ সালে তেলের সরবরাহ বাড়ার শঙ্কা, কমল দাম      ● পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা      ● গৌরনদীতে শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপন সফল      ● তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাগারে, চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে বাদল      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৬ হাজার ৮৩০      ● গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক কিবরিয়া      ● আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে?, ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার      ● কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত      ● ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী      
হাসিনা আমলের গুম-খুনের তথ্য সংগ্রহ করবে প্রসিকিউশন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ AM

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব শুনানিতে অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে। প্রয়োজনে কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারও করা হতে পারে। বুধবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রাজনৈতিক দল, নির্যাতিত ব্যক্তি ও সংগঠন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি পরিচালিত হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, রাজনৈতিক দল ও নির্যাতিত পরিবারের কাছে চিঠি পাঠানো হচ্ছে। যেসব ঘটনায় মামলা রয়েছে, সেগুলোর নথি পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করে তথ্য সংগ্রহ করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, গণশুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য মানবতাবিরোধী অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে। যশোর থেকে কর্মসূচি শুরুর পরিকল্পনা থাকলেও ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। এ কর্মসূচির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্ত এবং অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে; সে ভিত্তিতেই গণশুনানির আয়োজন করা হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   গুম   খুন   মানবতাবিরোধী অপরাধ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   গণশুনানি   চিফ প্রসিকিউটর   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close