শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      ● সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● চৌমুহনীতে ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা      ● কালকিনিতে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত- ৬      ● শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি      ● চিকিৎসার জন্য ভারতে যেতে দালালকে ৬০ হাজার টাকা, ফেনী সীমান্তে ৩ জন      ● বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই      ● সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৬ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী গ্রেপ্তার      ● ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      
ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত
আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম

পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আয়নাল হক। সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা দলিল লেখক সমিতির সভাপতি মির্জা তারিকুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মো. নুরুল আলম শাহীন সাধারণ সম্পাদক পাবনা জেলা দলিল লেখক সমিতি । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম কোষাধ্যক্ষ্ ফরিদপুর উপজেলা দলিল লেখক সমিতি পাবনা । এছাড়া পাবনা জেলার দলের লেখক সমিতির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 
সভায় দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা, সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক ঐক্য ও সংগঠনের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পাবনা জেলা দলিল লেখক সমিতি ও ফরিদপুর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দলিল লেখকরা উপস্থিত ছিলেন।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পাবনা   ফরিদপুর   দলিল লেখক সমিতি   মাসিক সভা   এস এম আয়নাল হক   মির্জা তারিকুল ইসলাম   পেশাগত সমস্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close