শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      ● লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, সাশ্রয় ৭০ লাখ ডলার      ● সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● চৌমুহনীতে ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা      ● কালকিনিতে বিএনপি-নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত- ৬      ● শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি      ● চিকিৎসার জন্য ভারতে যেতে দালালকে ৬০ হাজার টাকা, ফেনী সীমান্তে ৩ জন      ● বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই      
ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম

​ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আজ শনিবার (২৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’ পরিচালিত হয়েছে।

​সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কারের পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

​উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, “গত ১২ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ডিএসসিসির নিয়মিত কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রতি শনিবার এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।”

​তিনি উল্লেখ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় ডেঙ্গু পরিস্থিতি শতভাগ নির্মূল না হলেও বিগত যেকোনো সময়ের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রয়েছে।

​ডিএসসিসি এলাকার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “দক্ষিণ সিটি করপোরেশন এলাকা অত্যন্ত জনবহুল। এখানকার রাস্তাঘাট ও ভবন অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা বেশ শ্রমসাধ্য। তবুও প্রশাসকের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরবাসীর চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এলাকার নর্দমা ও কালভার্টগুলো পরিষ্কার করা হয়েছে।”

​নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন। নগরীকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।


​উল্লেখ্য, ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এই ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডিএসসিসি   ক্লিনিং ডে   ডেঙ্গু   চিকুনগুনিয়া   পরিচ্ছন্নতা অভিযান   মশক নিধন   অবৈধ দোকান উচ্ছেদ   ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close