শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি      ● চিকিৎসার জন্য ভারতে যেতে দালালকে ৬০ হাজার টাকা, ফেনী সীমান্তে ৩ জন      ● বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই      ● সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৬ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী গ্রেপ্তার      ● ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● উচ্চশিক্ষাকে কর্মসংস্থান উপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রীর      ● প্রথমবার ধরা পড়ল মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক স্পন্দন      ● জুডিসিয়াল ডায়লগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল      ● কালিগঞ্জের সীমান্ত পাহারায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান কাজী আলাউদ্দীনের      ● মেঘনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম ফের গ্রেপ্তার      ● বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ৫ নায়িকা      ● মিমিকে বিয়ের আগে একবার সংসার করেছিলেন সিদ্ধার্থ      
শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:১১ পিএম

শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের লক্ষ্যে পরামর্শক সেবা নিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে সেতুটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
চুক্তি অনুযায়ী, ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস ফর দ্য কনস্ট্রাকশন অব ব্রিজ ওভার দ্য মেঘনা রিভার অন শরীয়তপুর-চাঁদপুর রোড অন পিপিপি বেসিস’ শীর্ষক পরামর্শক সেবা দেবে আইআইএফসি।
অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কাজ শেষ করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিয়ে আইআইএফসিকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দেন। এ কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রস্তাবিত সেতুটি পিপিপি মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম সভায় সিদ্ধান্ত হয়েছে। এতে জাপান সরকারের মনোনীত মিয়াগাওয়া-কেনসেতসু ও জাপান ব্রিজ কোম্পানি সেতুটি বাস্তবায়ন করবে বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, কাজের গুণগত মান ঠিক  রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবা কার্যক্রম শেষ করতে প্রতিষ্ঠানটি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আগে সম্পাদিত কাজগুলোর ধারাবাহিকতায় এ কাজেও গুণগত মান ও পেশাগত উৎকর্ষ বজায় রাখা হবে।
চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইআইএফসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মেঘনা সেতু   শরীয়তপুর-চাঁদপুর সড়ক   বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ   আইআইএফসি   পিপিপি প্রকল্প   সেতু নির্মাণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close