বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু      ● নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়াচ্ছে ইউটিজে, এগোচ্ছে আইজেনকোটের পথ      ● ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ      ● হাসিনা আমলের গুম-খুনের তথ্য সংগ্রহ করবে প্রসিকিউশন      ● ২০২৭ সালে তেলের সরবরাহ বাড়ার শঙ্কা, কমল দাম      ● পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা      ● গৌরনদীতে শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপন সফল      ● তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাগারে, চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে বাদল      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৬ হাজার ৮৩০      ● গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক কিবরিয়া      
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫২ AM

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তাঁর চার সহযোগী, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করা হয়। তিন দিন পর তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার বিচার শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের আদালত নূর হোসেন ও র‍্যাবের বরখাস্ত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পরে হাইকোর্ট ২০১৭ সালের ২২ আগস্ট ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ৯ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। সেই আপিলের শুনানি এখন আপিল বিভাগে শুরু হলো।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   সাত খুন   নজরুল ইসলাম   নূর হোসেন   চন্দন কুমার সরকার   আপিল বিভাগ   আপিল শুনানি   র‍্যাব   বাংলাদেশ আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close