শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জুডিসিয়াল ডায়লগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল      ● কালিগঞ্জের সীমান্ত পাহারায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান কাজী আলাউদ্দীনের      ● মেঘনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম ফের গ্রেপ্তার      ● বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ৫ নায়িকা      ● মিমিকে বিয়ের আগে একবার সংসার করেছিলেন সিদ্ধার্থ      ● আ. লীগ সরকারের সময় দুর্বল হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি      ● রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি      ● সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ড. মারুফের      ● চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ      ● সিঙ্গাপুর মিশনে রাঙ্গাটুঙ্গির তিন নারী ফুটবলার      ● আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ      
জুডিসিয়াল ডায়লগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম

এশিয়া-প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগ প্রোগ্রামে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। গতকাল শুক্রবার তিনি ঢাকা ত্যাগ করেন। শনিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি ও ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে (ইউএনএসডব্লিউ) আগামী ২৯ ও ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিচারপতি আহমেদ সোহেল। বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিরা সম্মেলনে অংশ নেবেন। অস্ট্রেলিয়ার প্রধান বিচারপতি স্টিফেন গ্যাগেলার এবং নিউজিল্যান্ডের প্রধান বিচারপতি ডেম হেলেন উইঙ্কেলম্যান যৌথভাবে এ আয়োজন করছেন।

সম্মেলনের প্রথম পর্বে নির্ধারিত পাঠ্য উপকরণ ও গবেষণাপত্র নিয়ে অ্যাকাডেমিক কো-চেয়াররা উপস্থাপনা করবেন। দ্বিতীয় পর্বে বিচারপতিদের অংশগ্রহণে রুদ্ধদ্বার অধিবেশন হবে। পরে বিভিন্ন দেশের বিচারপতিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বিচারপতি আহমেদ সোহেল   সুপ্রিম কোর্ট   অস্ট্রেলিয়া   সিডনি   জুডিসিয়াল ডায়লগ   বিচার বিভাগীয় সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close