বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আফগানিস্তানের কাছ বড় হার বাংলাদেশের
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিরিজে এগোবার সুযোগ ছিল, তবে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে তারা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। আফগান যুবারা ১০২ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে।

২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিফাত বেগ আগেই আউট হন। জাওয়াদ আবরার ২৪ বলে ২৫ রান করেন। তিন উইকেট হারানোর পরে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটও থেমে যায় ৪৫ রানে। এই পরিস্থিতিতে বাংলাদেশ দল শুরু থেকেই চাপে পড়ে।

তবে রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অলিন জুটিতে ৯৩ রান যোগ করে দলকে কিছুটা উদ্ধার করেন। রিজান ৫০ বলে ৫২ রান করে আউট হন, তার মধ্যে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। শেষ ৩৫ রানে বাংলাদেশের আরও ৭ উইকেট হারায় এবং তারা ১০২ রানের ব্যবধানে হারে।

আফগানিস্তান প্রথমে ব্যাট করে শুরুতে চাপের মুখে পড়লেও ওয়ান ডাউনে নামা ফয়সাল খান ১০৫ বলে ১৪ চার ও ২ ছক্কার সাহায্যে সেঞ্চুরি করেন। আফগানরা ২১০ রানে ৫ উইকেট হারালেও শেষদিকে অধিনায়ক মাহবুব খান ৭৮ বলে ৬৮ রান করে ইনিংসকে ২৭৫ রানে পৌঁছে দেন। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম দু’টি করে উইকেট নেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close