সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      
মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম

মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমাণ আদালতে সর্বনিম্ন তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশনা প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক।সেই সাথে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তিনি। 

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। 

তিনি আরও বলেন, এসব বিষয়ে সচেতনতা বাড়াতে এবং সবাইকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের প্রচারণায় সহযোগিতা প্রয়োজন। সেই সাথে পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

সভায় উপস্থিত বক্তারা, অতীতে যারা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি পাংশা পৌরসভার বেহাল দশা, বিশেষ করে রেলগেটসংলগ্ন রাস্তার দ্রুত মেরামতের তাগিদ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিঙ্কু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্না প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাংশা   রাজবাড়ী   মাদকবিরোধী অভিযান   ভ্রাম্যমাণ আদালত   আইন-শৃঙ্খলা সভা   রিফাতুল হক   ট্রেড লাইসেন্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close