মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নলবারতো সোলানোর দল। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকাইল অরুণ আবদুল্লাহ। দুই মিনিট পর জুনায়েদ আহমেদ শাহর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর ব্যবধান কমানোর চেষ্টা করে মালদ্বীপ। তবে পাকিস্তানের রক্ষণ ও গোলরক্ষক ইউসুফ আহমেদ ভাটকে পরাস্ত করতে পারেনি তারা। অন্যদিকে, শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান।

শেষ পর্যন্ত প্রথমার্ধে করা তিন গোলের পুঁজি নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। ভারতের বিপক্ষে আগের ম্যাচে হারের পর এই জয় তাদের সেমিফাইনালের লড়াইয়ে ফিরিয়ে আনল।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close