মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে নাইজেরিয়া। ফিফার যেকোনো টুর্নামেন্টে প্রথম আফ্রিকান দেশ হিসেবে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে তারা। মরক্কোর রাবাতে অবস্থিত মোহাম্মদ ষষ্ঠ ফুটবল কমপ্লেক্সে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে জাপানকে ২–১ গোলে হারিয়ে এই অবিস্মরণীয় সাফল্য অর্জন করে ‘ফ্লেমিঙ্গোস’ খ্যাত এই আফ্রিকান দেশটি।

শনিবার রাতে ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ফাইনাল লড়াই। টানটান উত্তেজনার প্রথমার্ধের ৩৯ মিনিটে ডেডলক ভাঙে নাইজেরিয়া। দূরপাল্লার এক দুর্দান্ত শটে দলকে এগিয়ে নেন আওয়াউ বাশিরু। জাপানি গোলরক্ষক কৌ কাদোয়াকিকে পরাস্ত করে বল জালে জড়ায়। ফলে ১–০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নাইজেরিয়া। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নাইজেরিয়া। ৪৭ মিনিটে এস্থার স্টিফেনের লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক লবে জাপানি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওলুয়েবুবে উমেজিয়াকু। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে জাপান। 

ম্যাচের ৮০ মিনিটে বদলি খেলোয়াড় আনরি ইতুর বাড়ানো বল থেকে ফুকি ইতো এক গোল পরিশোধ করলে ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে। তবে শেষ পর্যন্ত নাইজেরিয়ার রক্ষণভাগের দৃঢ়তায় আর কোনো বিপদ ঘটতে দেয়নি ফ্লেমিঙ্গোসরা। নির্ধারিত সময় শেষে ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। জয়সূচক গোল এবং দুর্দান্ত আক্রমণাত্মক খেলায় ম্যাচসেরার পুরস্কার জেতেন ওলুয়েবুবে উমেজিয়াকু।

এর আগে ২০২২ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল নাইজেরিয়া। টুর্নামেন্টের দশম আসরে এসে ফাইনালে ওঠার পাশাপাশি প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিয়ে বিশ্ব ফুটবলে নতুন এক অধ্যায় রচনা করল আফ্রিকান দেশটি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close