প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম

পূজা-অর্চনার মধ্যদিয়ে মাসব্যাপী শুরু হচ্ছে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাস মেলা।
বুধবার (৫নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় মাসব্যাপী রাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের সভাপতি মো. রফিকুল ইসলাম।
কার্তিক ও অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় প্রতিবছরের মতো এ বছরও পূর্ণিমা রাত ১২ টা ০১ মিনিটে রাঁধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেদিতে পূজা-অর্চনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়।
মেলায় রাঁধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা এবং পাপমোচন করে পুণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারও ভক্তবৃন্দের আগমন ঘটে মেলা শুরু হওয়ার ২-৩দিন পূর্বে থেকে।
ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তাবলয় নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
উল্লেখ্য, মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ। মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রদর্শনী সার্কাস, যাদু এবং হরেক রকমের দোকানপাট মন্দির চত্বরে বসানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস