সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      
ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা ও বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে গুগল। এ প্রকল্পে প্রায় ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। ওয়াইওমিংয়ে এটিই গুগলের প্রথম ডেটা সেন্টার প্রকল্প। এটি বাস্তবায়নে রিলেটেড ডিজিটাল, আমেরিকান ইলেকট্রিক পাওয়ার ও ব্ল্যাক হিলস এনার্জির সঙ্গে কাজ করবে গুগল। বিদ্যুতের চাহিদা পূরণে ব্লুম এনার্জি ৭০২ মেগাওয়াট ক্ষমতার ফুয়েল-সেল প্রযুক্তি সরবরাহ করবে।

যুক্তরাষ্ট্রজুড়ে ডেটা সেন্টার সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিরোধিতা বাড়ছে। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানীয় নির্বাচনে অনুষ্ঠিত ৪১টি ভোটাভুটির মধ্যে ৪০টিতেই ডেটা সেন্টার সম্প্রসারণের বিপক্ষে অবস্থান নিয়েছেন ভোটাররা। সম্ভাব্য স্থানীয় বিধিনিষেধের আশঙ্কায় টেক্সাসে এআই ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এনস্কেলের সঙ্গে চুক্তি সম্প্রসারণেও সম্মতি দেয়নি মাইক্রোসফট।

ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় স্থানীয় পর্যায়ে কঠোর বিধিনিষেধের আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। এ পরিস্থিতিতে শেয়ারবাজারে ব্লুম এনার্জির শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি কমেছে। বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির উন্নয়নে ডেটা সেন্টার গুরুত্বপূর্ণ অবকাঠামো হলেও বিপুল বিদ্যুৎ ব্যবহার, পরিবেশগত প্রভাব ও স্থানীয় জনগণের উদ্বেগের কারণে প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গুগল   ডেটা সেন্টার   ১৭ বিলিয়ন ডলার   কৃত্রিম বুদ্ধিমত্তা   এআই   ওয়াইওমিং   ব্লুম এনার্জি   প্রযুক্তি বিনিয়োগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close