সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৩ AM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান। শেষ দিনের ৭৮ ওভারে এই রান করতে হবে স্বাগতিকদের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১৫, যা ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গড়েছিল দলটি। ফলে জিততে হলে নিজেদের রেকর্ড ছাড়িয়ে ইতিহাস গড়তে হবে টাইগারদের।

চতুর্থ দিন ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে খেলা শুরু করা ক্যারিবীয়রা পঞ্চম দিনে দ্রুত তিন উইকেট হারায়। আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ ১৪২ রান করে নাঈম হাসানের বলে আউট হন। এরপর জাস্টিন গ্রিভসকে (৯) ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফকে (১) সাজঘরে পাঠান নাঈম। তবে শেষদিকে জোশুয়া বিশপের ২০ রানের ঝোড়ো ইনিংস এবং আমির জাঙ্গুর অপরাজিত ৩৯ রানে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এখন জয়ের জন্য কঠিন লক্ষ্য তাড়ায় ব্যাট করছে বাংলাদেশ।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   ওয়েস্ট ইন্ডিজ   সিলেট টেস্ট   টেস্ট ক্রিকেট   কাভেম হজ   নাঈম হাসান   মেহেদী হাসান মিরাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close