প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে সরকারি সার বিতরণের সময় বিশৃঙ্খলার জেরে ডিলারের গুদাম ভেঙে প্রায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ছাইকোলা ইউনিয়নের ডিলার প্রদীপ কুমারের পয়েন্টে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে সকাল পর্যন্ত ১৭১টি মেমো বিতরণ করা হয়। পরে লাইনে দাঁড়ানো নিয়ে অসন্তোষের একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন গুদাম ভেঙে সারগুলো নিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান,আমি বিশ্বাস করি যে কৃষকের এ কাজ করতে পারে না । এখানে অন্য কোন বিষয় থাকতে পারে। সেগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি