প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম

সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) রাতে বিজিবি-১৯ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন সুরইঘাট বিওপির একটি দল কানাইঘাটের সিঙ্গারখালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০টি ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, ১০০টি নিভিয়া সফট ক্রিম, ১৭০টি বডি স্প্রে, ৯০ কেজি জিরা ও ২৫০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের সিজার মূল্য ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, একই ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপির একটি দল সীমান্ত এলাকায় টহলের সময় তিনটি ভারতীয় মহিষ জব্দ করে, যার সিজার মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি