সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      
ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম

এ বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউজিসির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চ মাধ্যমিকে প্রত্যাশিত ফল করতে না পারা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এরপর জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের মতো একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

মামুন আহমেদ বলেন, যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, তারা তা সমন্বয় করবে। যাতে সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সবার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা   ইউজিসি   মামুন আহমেদ   ভর্তি কার্যক্রম   এইচএসসি ফল   উচ্চশিক্ষা   শিক্ষার্থী   বাংলাদেশ শিক্ষা সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close