সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      
চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রাতে হঠাৎ নিমতলা মোড় এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ হয়। শব্দে আশপাশের মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   ককটেল বিস্ফোরণ   নিমতলা মোড়   অবিস্ফোরিত ককটেল   পুলিশ   জেলা সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close