সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      
হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম

দীর্ঘক্ষণ টাইপিং, লেখালেখি কিংবা ঘরের কাজ করার পর হাত বা আঙুলে ব্যথা ও শক্ত হয়ে যাওয়াকে অনেকেই সাধারণ ক্লান্তি মনে করেন। তবে আঙুলের জোড়ে বা বুড়ো আঙুলের গোড়ায় ব্যথা, ফোলাভাব ও আড়ষ্টতা সহজে না কমলে তা আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। এ সমস্যা বাড়লে মুঠো করা, কোনো কিছু শক্ত করে ধরা কিংবা আঙুল নাড়ানোর মতো দৈনন্দিন কাজও কঠিন হয়ে পড়ে।

ভারতের থানের জুপিটার হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের পরিচালক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. আশীষ ফাদনিসের মতে, কোনো কিছু শক্ত করে ধরা, কৌটার ঢাকনা খোলা কিংবা মুঠো পাকানোর সময় ব্যথা বাড়তে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর হাত শক্ত হয়ে থাকা এবং নড়াচড়া শুরু করলে ধীরে ধীরে তা কমে যাওয়াও একটি লক্ষণ। তবে সকালের আড়ষ্টতা এক ঘণ্টার বেশি স্থায়ী হলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগের আশঙ্কা থাকতে পারে। আঙুলের নমনীয়তা কমে যাওয়া এবং নাড়ানোর সময় ঘর্ষণ বা কটকটে শব্দ অনুভূত হওয়াও সতর্কসংকেত।

হাতের আর্থ্রাইটিসের কারণে শার্টের বোতাম লাগানো, লেখালেখি, কাপ ধরে রাখা, চাবি ঘোরানো, মোবাইল ব্যবহার কিংবা বোতলের ঢাকনা খোলার মতো কাজেও সমস্যা হতে পারে। কয়েক সপ্তাহ ধরে ব্যথা, ফোলাভাব বা শক্ত হয়ে থাকার সমস্যা চললে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে জয়েন্ট দৃশ্যমানভাবে ফুলে গেলে, জিনিসপত্র শক্ত করে ধরতে সমস্যা হলে কিংবা আঙুলের গঠনে পরিবর্তন এলে অবহেলা করা ঠিক নয়। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে জয়েন্টের ক্ষতি ও হাতের কর্মক্ষমতা হারানোর ঝুঁকি কমাতে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হাতের ব্যথা   আর্থ্রাইটিস   অস্টিওআর্থ্রাইটিস   রিউমাটয়েড আর্থ্রাইটিস   জয়েন্টের ব্যথা   স্বাস্থ্য পরামর্শ   লাইফস্টাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close