প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম

টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ার পাশাপাশি রানের হিসাবে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকেও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০তম ওভারে জোমেল ওয়ারিকানকে মিড অনে ঠেলে সিঙ্গেল নিয়ে সাত হাজার রান পূর্ণ করেন মুশফিক। টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ১০৭ ম্যাচের ১৯৭ ইনিংসে তাঁর রান এখন সাত হাজারের বেশি। ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি রয়েছে তাঁর। টেস্টে ডন ব্র্যাডম্যানের রান ৬ হাজার ৯৯৬। আর মুশফিকের সামনে রয়েছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস, যাঁর রান ৭ হাজার ৩৭।
বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯ রান।
স্বদেশ প্রতিদিন/এস পি