বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে জোর রাষ্ট্রপতির      ● মেট্রোরেলের দুই লাইনে বড় নির্মাণকাজ, ৪৬ হাজার কোটি টাকার প্রস্তাব      ● অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা      ● বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা      ● সুপেয় পানীর ব্যবস্থা করলেন আবু হাসান      ● বাঁশ কাটা নিয়ে তর্ক, আটক ১      ● মেডিকেল কলেজ ধ্বংসের দ্বারপ্রান্তে      ● লি বেকারের জোড়া গোলে চাপে বাংলাদেশ      ● সাইবার অপরাধ দমনে যাত্রা শুরু ‘সাইবার পুলিশ ইউনিটের’      ● ‘জামায়াত পারেনি, প্রধানমন্ত্রী পেরেছেন’: রুহুল কুদ্দুস কাজল      ● নানাবাড়ির স্মৃতি মনে করে যা বললেন প্রধানমন্ত্রী      ● ইয়ানবু রক্ষায় সেনা-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ফ্রান্স      
টুথপেস্টের মতো নমনীয় ব্যাটারি উদ্ভাবনে সুইডেনের বিজ্ঞানীরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:৫৮ পিএম

টুথপেস্টের মতো টেক্সচারের একটি ব্যাটারি তৈরি করেছেন সুইডেনের লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, যা যেকোনো আকারে গঠিত হতে পারে। এই তরল ও নমনীয় ব্যাটারি ভবিষ্যতে পরিধানযোগ্য ইলেকট্রনিক ডিভাইস, চিকিৎসা সরঞ্জাম ও রোবট তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসারণযোগ্য ব্যাটারি তৈরির পেছনে বহু বছর ধরে কাজ করছেন বিজ্ঞানীরা। এবার তারা কাগজ উৎপাদনের টেকসই উপজাত, কন্ডাকটিভ প্লাস্টিক ও লিগনিন ব্যবহার করে এমন একটি ব্যাটারি তৈরি করেছেন, যা নমনীয়তার পাশাপাশি পরিবেশবান্ধবও।

এই ব্যাটারির প্রোটোটাইপ ইতোমধ্যে তৈরি হয়েছে, যা ৫০০ বার রিচার্জ ও ডিসচার্জ করার পরও কার্যক্ষমতা বজায় রাখতে সক্ষম। এমনকি এটি দ্বিগুণ প্রসারিত হলেও কার্যকারিতা হারায় না। ব্যাটারিটির আকার পরিবর্তনযোগ্য হওয়ায় পরবর্তী প্রজন্মের স্মার্ট ডিভাইসগুলোতে এক নতুন মাত্রা যোগ হবে।

তবে এই প্রোটোটাইপ এখনো বাণিজ্যিক ব্যবহারের জন্য উপযুক্ত নয়। এটি কেবলমাত্র ১ ভোল্ট শক্তি সঞ্চয় করতে পারে, যা একটি সাধারণ গাড়ির ব্যাটারির ভোল্টেজের মাত্র ৮ শতাংশ।

বিষয়টি নিয়ে গবেষক আইমান রহমানুদ্দিন বলেন, 'নমনীয় ব্যাটারি তৈরির পথে অনেক বাধা রয়েছে। তবে আমরা প্রমাণ করেছি, ব্যাটারির কার্যক্ষমতা শুধু অনমনীয় কাঠামোর ওপর নির্ভরশীল নয়। এই ব্যাটারির টেক্সচার টুথপেস্টের মতো এবং এটি থ্রিডি প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন আকৃতিতে তৈরি করা সম্ভব। এর ফলে প্রযুক্তির এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।'

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close