শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ      ● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ      ● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      ● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      
‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৩১ পিএম

শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমী। সিনেমাটিতে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনয় করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ালেও তা সত্য নয়। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে কিনজাকেই।

সম্প্রতি ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘নেক্সট’। এরপরই সিনেমাটিতে কিয়ারার অভিনয় নিয়ে আলোচনা শুরু হয়। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, ‘মহব্বত’-এর নায়িকা আগেই চূড়ান্ত করা হয়েছে। প্রযোজক আরশাদ আদনানও জানিয়েছেন, এই সিনেমায় কিয়ারা থাকছেন না। তবে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পে কিয়ারা যুক্ত হবেন কি না, তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান নতুন কোনো কাজের পরিকল্পনা থেকেই কিয়ারাকে নিয়ে পোস্টটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ‘মহব্বত’-এর গল্প ও চিত্রনাট্য লিখছেন রাশেদুজ্জামান রাকিব। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শাকিব খান   কিনজা হাশমী   কিয়ারা আদভানি   মহব্বত সিনেমা   হিমেল আশরাফ   আরশাদ আদনান   ঢালিউড   চলচ্চিত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close