মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চিপ প্রযুক্তিতে ২৪ মিলিয়ন ডলার পেল ভারতীয় স্টার্টআপ      ● বাবার সম্পত্তিতে ছেলে-মেয়ের অংশ কত      ● জিটিএর নতুন সংস্করণে পুরোনো আনন্দের খোঁজ      ● উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার      ● নতুন পে স্কেলে মাদ্রাসার জন্য ১,৯৩৩ কোটি টাকা চায় অধিদপ্তর      ● আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা      ● সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততায় নজরদারি      ● সাটুরিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত      ● নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন      ● পাংশা-কালুখালীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● জমির ফসল বাড়িতে নিতে বাধা, প্রাণনাশের হুমকি      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      
চিপ প্রযুক্তিতে ২৪ মিলিয়ন ডলার পেল ভারতীয় স্টার্টআপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ইমেজ সেন্সর তৈরির লক্ষ্যে ২ কোটি ৪০ লাখ ডলার বা ২৪ মিলিয়ন ডলারের বীজ তহবিল পেয়েছে ভারতের সেমিকন্ডাক্টর স্টার্টআপ ভারত সেমি। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনের বরাতে দ্য ডেইলি স্টার জানিয়েছে, বিনিয়োগের এই অর্থায়নে নেতৃত্ব দিয়েছে ইনফো এজ গ্রুপ, সাউথ পার্ক কমন্স ও ইন্ডাস ব্রিজ ভেঞ্চারস। এতে আরও অংশ নিয়েছে ভ্যালর ক্যাপিটাল, মাইক্রোম্যাক্স, গেইঙ্গেলস এবং কয়েকজন ব্যক্তিগত বিনিয়োগকারী।

নয়াদিল্লিভিত্তিক প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ বছর আগে যাত্রা শুরু করলেও এখনো বাণিজ্যিক আয় করতে পারেনি। তাদের তৈরি সেন্সর একই চিপে ছবি ধারণ, প্রক্রিয়াকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনা করতে পারবে। ফলে ভিজ্যুয়াল ডেটা আলাদা প্রসেসরে পাঠানোর প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা বৃন্দা কাপুরের দাবি, এই প্রযুক্তি ব্যবস্থার খরচ অন্তত ৭০ শতাংশ কমাতে পারে। স্মার্ট হোম, শিল্পকারখানার স্বয়ংক্রিয় ব্যবস্থা, নজরদারি ও মহাকাশ-উড়োজাহাজ খাতে এসব সেন্সর ব্যবহারের লক্ষ্য রয়েছে।

টেকক্রাঞ্চকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকস এবং ভারতের কেইনস সেমিকনের সঙ্গে তাদের পণ্যের নকশা নিয়ে চুক্তি হয়েছে। ২০২৭ সালে প্রাথমিক বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। নতুন তহবিল প্রকৌশল দল সম্প্রসারণ, পণ্যের উন্নয়ন সম্পন্ন এবং বাজারজাতকরণে ব্যয় করা হবে। প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানা স্থাপন না করে চিপের নকশা তৈরি করবে এবং উৎপাদনের কাজ অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে করাবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভারত   ভারত সেমি   সেমিকন্ডাক্টর   এআই প্রযুক্তি   চিপ প্রযুক্তি   স্টার্টআপ   বিনিয়োগ   ইমেজ সেন্সর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close