শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      ● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      ● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      
রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:১২ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে লাবলী আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আহত পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের খয়রাত জামানের সঙ্গে হাকিমুদ্দিনের ৩৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। ঘটনার দিন আহতরা ভ্যানে করে একটি বাড়ির কাছে পৌঁছালে হাকিমুদ্দিনের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ভ্যান থেকে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে আবু বক্কর সিদ্দিক (২৩), রফিকুল ইসলাম (৪৫) ও লাবলী আক্তারসহ পাঁচজন আহত হন। স্বজনরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এ ঘটনায় খয়রাত জামাল বাদী হয়ে রৌমারী থানায় অভিযোগ দিয়েছেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রৌমারী   কুড়িগ্রাম   জমি বিরোধ   সংঘর্ষ   হামলা   আহত   লাবলী আক্তার   পুলিশ   স্থানীয় বিরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close