প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের ওপর নির্ভরতা কমাতে বড় ভূমিকা রাখছেন আর্দা গুলার, জুড বেলিংহাম ও দিওমান্দে। চলতি মৌসুমে এই তিন ফুটবলারের সম্মিলিত গোল ও অ্যাসিস্টের সংখ্যা এমবাপ্পের চেয়েও বেশি। ফলে একজন এমবাপ্পের পাশাপাশি দলটি যেন আরও একজন এমবাপ্পের সমান আক্রমণাত্মক শক্তি পাচ্ছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে এমবাপ্পে এখন পর্যন্ত ১৭ গোল, ৩ অ্যাসিস্ট এবং পেনাল্টি আদায় করেছেন দুটি। সব মিলিয়ে তাঁর সরাসরি গোল-অবদান ২২টি। অন্যদিকে গুলার ৫ গোল ও ৫ অ্যাসিস্ট, বেলিংহাম ৫ গোল ও ৪ অ্যাসিস্ট এবং দিওমান্দে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন। এই তিনজনের সম্মিলিত অবদান ২৪ গোল।
রিয়ালের টানা আট ম্যাচ জয়ের পেছনেও এই চার খেলোয়াড়ের অবদান রয়েছে। এ সময়ে ম্যাচপ্রতি গড়ে তিনটি করে মোট ২৪ গোল করেছে দলটি। এর আগের আট ম্যাচে গোলসংখ্যা ছিল ২০। সাম্প্রতিক এই গোলবন্যায় রিয়াল মাদ্রিদ গোল করার দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আরও কাছে পৌঁছেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি