শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      ● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      ● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      
শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম

শীতকালে পানি গরম করতে অনেক পরিবারই ব্যবহার করে ইমারশন রড। তবে প্রতিদিন এক ঘণ্টা এই যন্ত্র চালালে মাস শেষে বিদ্যুৎ বিল কতটা বাড়তে পারে, তা নির্ভর করে রডের ক্ষমতার ওপর। সাধারণত বাজারে ১ হাজার, ১ হাজার ৫০০ ও ২ হাজার ওয়াটের ইমারশন রড বেশি ব্যবহৃত হয়। ১ হাজার ওয়াটের যন্ত্র এক ঘণ্টা চললে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয়। সেই হিসাবে ১ হাজার ৫০০ ওয়াটের রডে খরচ হয় দেড় ইউনিট এবং ২ হাজার ওয়াটের রডে দুই ইউনিট।

প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৭ টাকা ৫০ পয়সা ধরে প্রতিদিন এক ঘণ্টা ব্যবহারের হিসাবে ৩০ দিনে ১ হাজার ওয়াটের রডে খরচ হবে ২২৫ টাকা। ১ হাজার ৫০০ ওয়াটের রডে খরচ দাঁড়াবে ৩৩৭ টাকা ৫০ পয়সা এবং ২ হাজার ওয়াটের রডে ৪৫০ টাকা। তবে এটি আনুমানিক হিসাব। প্রকৃত বিল নির্ভর করবে বিদ্যুৎ ব্যবহারের স্ল্যাব, বিতরণ কোম্পানি ও অন্যান্য চার্জের ওপর।

ইমারশন রড ব্যবহারে বিদ্যুৎ খরচের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে। রডের নির্ধারিত দাগ পর্যন্ত পানিতে ডুবিয়ে সুইচ চালু করতে হবে। সুইচ বন্ধ করে প্লাগ না খোলা পর্যন্ত পানিতে হাত দেওয়া বা রড স্পর্শ করা যাবে না। লোহার বা স্টিলের পাত্রের পরিবর্তে নিরাপদ পাত্র ব্যবহার এবং গরম রড শিশুদের নাগালের বাইরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  ইমারশন রড   বিদ্যুৎ বিল   শীতকাল   বিদ্যুৎ খরচ   পানি গরম   বিদ্যুৎ সাশ্রয়   নিরাপদ ব্যবহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close