শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি জাহেদা সফির মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত      ● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ      ● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ      ● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      ● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      
সরকারি জাহেদা সফির মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রাকিব হোসেন, জামালপুর
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম

জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ শ্রেণি ও অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল দুপুরে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।  

সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে তোমাদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নারী শিক্ষার প্রসারে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।"  

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল বার্সেদ।  

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, "কলেজ জীবনের এই সময়টুকু তোমাদের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান। সময়ের সঠিক ব্যবহারই তোমাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে।"

সভাপতির বক্তব্যে আব্দুল হাই আলহাদী আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান।  

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নাচ, গান ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।   








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জামালপুর   সরকারি জাহেদা সফির মহিলা কলেজ   নবীনবরণ   সাংস্কৃতিক অনুষ্ঠান   নারী শিক্ষা   শিক্ষার্থী   শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close