প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ চোরাচালানের মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আওতাধীন শিবেরবাজার বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থানে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রেখেছে।
আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি