মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এআই উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স      ● ১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল      ● প্রাগে সেতুর ওপর দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪৬      ● পিরোজপুরে চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ      ● ‘সাদা সোনা’খ্যাত চলনবিলে বিনা চাষে রসুন চাষের ধুম      ● কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা      ● যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      ● সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● খুলনায় উদযাপিত হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ      
এআই উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক এআই সুবিধা যুক্ত করতে সম্প্রতি এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে তারুণ্যের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। এ উদ্যোগের ফলে বাংলাদেশের তরুণেরা আরও বেশি সংখ্যক এআই টুল ব্যবহার করতে পারবে।  

গত ১২ নভেম্বর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন রাইজের হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রাইজের প্রোডাক্ট সিনিয়র ম্যানেজার মো. মশিউর রহমান অনিক, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার শেখ শওকত হোসেন এবং ডিজিটএক্সের ডিরেক্টর অব অপারেশন অর্ণব বিশ্বাস।

চুক্তি অনুযায়ী, রাইজের এআইভিত্তিক সেবাগুলো আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে ডিজিটএক্স। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নতুন টুল তৈরি এবং সেবাগুলোকে ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী করতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স।

এ চুক্তির মাধ্যমে নিজেদের এখনকার এআই টুলগুলো আরও উন্নত করার পাশাপাশি বিভিন্ন কাজে এআইয়ের ব্যবহার বাড়ানোর লক্ষে কাজ করবে রাইজ। পড়াশোনা, সৃজনশীল কাজ ও যেকোনো তথ্য খোঁজার কাজে তরুণেরা এখন আরও বেশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। দৈনন্দিন এসব কাজে এআই প্রযুক্তিকে কীভাবে আরও সহজ ও কার্যকর উপায়ে ব্যবহার করা যায়, সেটি নিয়েও কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “এআই শুধু জটিল প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন মানুষের জন্য নয়। এর মাধ্যমে যে কেউ নতুন কিছু শিখতে পারেন, নিজের ভাবনা প্রকাশ করতে পারেন কিংবা আগে কঠিন মনে হতো এমন কাজ সহজে করতে পারেন। একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য, আমাদের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের মাধ্যমে সবার কাছে এআই প্রযুক্তি ও টুল আরও সহজলভ্য করা।”

ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস বলেন, “রাইজের মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই পথচলা দেশের এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকদের জন্য বিশ্বমানের এআই অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের এই যৌথ প্রয়াস।”

এ চুক্তি রাইজকে একটি পূর্ণাঙ্গ এআইভিত্তিক ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। ডিজিটএক্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার চালু এবং পাশাপাশি তরুণদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্ নিয়ে কাজ করছে রাইজ।

বাংলালিংক সম্পর্কে:
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক দেশের মানুষের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ‘ডিজিটাল ফর অল’ লক্ষ্য নিয়ে গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে ডিজিটাল সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের সেবার পোর্টফোলিওতে রয়েছে: টেলকো-অ্যাগনোস্টিক সুপার অ্যাপ মাইবিএল, বিনোদন প্ল্যাটফর্ম টফি ও দেশের প্রথম এআই-নির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্যাকেজ রাইজ। 

নাসডাকের তালিকাভুক্ত গ্লোবাল ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলালিংক উদ্ভাবন ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ আগামী নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close