শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ      ● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      ● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      ● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      
শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
আতাবুর রহমান সানি, শিবপুর (নরসিংদী)
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:২২ পিএম

নরসিংদীর শিবপুরে  উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার শহীদ আসাদ কলিজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার।

​শিবপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি ডাঃ বজলুল গনি ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান খান।অনুষ্ঠান শেষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের অস্বচ্ছল মেধাবী ৩৬৬জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

​স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিগণ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিবপুর   নরসিংদী   বৃত্তি প্রদান   মেধাবী শিক্ষার্থী   উপজেলা কল্যাণ সমিতি   শিক্ষা   শিক্ষার্থী সহায়তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close