সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
উড়ন্ত প্লেনে ২২ কোটি রুপি জেতার সুখবরে চাকরিকে ইস্তফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:৪৪ পিএম আপডেট: ১৭.০৪.২০২৫ ২:৪৭ PM

মাঝ-আকাশেই পেলেন লটারি জেতার সুখবর। অনলাইন লটারিতে প্রায় ২২ কোটি রুপি জিতেছেন এক নারী বিমানকর্মী। লটারি জিতেই চাকরি থেকে দেন ইস্তফা। পারিবারিক আর্থিক সমস্যা সমাধানের আসায় মাত্র ৫০০ রুপির বাজি ধরে একটি অনলাইন লটারি কিনেছিলেন তিনি।

উড়ন্ত প্লেনে রুটিনমাফিক কাজ করার সময় তার ফোনে লটারি জেতার খবর আসে। একসঙ্গে এতো অর্থ জিতে আনন্দে আত্মহারা হয়ে যান ওই তরুণী নারী বিমানকর্মী। সঙ্গে সঙ্গে বিমানসেবিকার চাকরি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ওই তরুণীর নাম প্রিয়া শর্মা। ইনস্টাগ্রামে তিনি ‘ক্যাসিনো ডেজ’ নামে একটি অনলাইন লটারির সংস্থার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হন। প্রিয়া একটি ক্যাসিনোয় ৫০০ রুপি বিনিয়োগ করে ২২ কোটি টাকা জিতেছেন বলে জানা গিয়েছে।

‘ক্যাসিনো এক্সপোজড’-এর রিপোর্ট অনুসারে , ‘ক্যাসিনো ডেজ’ প্ল্যাটফর্মটি সীমিত সময়ের জন্য একটি অফার চালু করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ১ লক্ষ রুপি পর্যন্ত জমার উপর দেড়শো শতাংশ বোনাস দেওয়া হবে।’

প্রিয়া নিজের অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যকে বলেন, ‘আমি সাধারণত এই ধরনের কাজ করি না, কিন্তু আমার মনে হয়েছিল, মাত্র ৫০০ টাকা খরচ করলে কোনও ক্ষতি হবে না। আর এখন আমি এতে অনুতপ্ত নই। আমি খুব খুশি।’

একটি জনপ্রিয় ‘স্লট গেম’ খেলে কপাল খুলে যায় তার। তার অনলাইন অ্যাকাউন্ট ব্যালেন্স দ্রুত ১ লক্ষ রুপি থেকে ১০ লক্ষ রুপিতে পরিণত হয় এবং শেষ পর্যন্ত প্রিয়া ২১ কোটি ৮৩ লক্ষ রুপি জিতে যান বলে খবর। 

প্রথমে বিশাল অঙ্কের লটারি জেতার কথা বিশ্বাস করতে পারেননি তরুণী। পরে লটারি সংস্থার সঙ্গে কথা বলে নিশ্চিত হন তিনি। কোটি টাকার লাভের বিষয়টি নিশ্চিত হয়ে বিমান ওড়ার পর পরই প্রিয়া কেবিন ইন্টারকমটি তুলে নেন এবং ঘোষণা করেন যে তিনি এই চাকরি ছাড়ছেন। এই ঘোষণায় যাত্রীরা হাততালি দিয়ে প্রিয়াকে অভিবাদন জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close