শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      ● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      ● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      ● গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবের বিকল্প      
রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিশেষ অভিযানের পর সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। শনিবার (২১ নভেম্বর) ভোরে চালানো এ হামলায় রিয়াদের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার আশঙ্কায় শহরটিতে সতর্কতা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এ সময় বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন এএফপির এক সাংবাদিক।

এর আগে শুক্রবার লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদা, সানা, সাদা ও তাইজ প্রদেশের বিভিন্ন স্থানে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, অস্ত্র চোরাচালান এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিবহনে ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এর জবাবে সৌদি আরবের বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক স্থাপনায় হামলার হুমকি দেয় হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি করলেও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা ও হুতিদের পাল্টা আক্রমণে সংঘাত আরও তীব্র হয়েছে। হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি জোটের হামলায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, তাদের হামলায় ১৯৩ জন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। হতাহতের এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ২০১৫ সাল থেকে চলা ইয়েমেনের গৃহযুদ্ধে দীর্ঘ সংঘাতের কারণে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   ইয়েমেন   হুতি বিদ্রোহী   রিয়াদ   ক্ষেপণাস্ত্র হামলা   সৌদি নেতৃত্বাধীন জোট   হোদেইদা   মধ্যপ্রাচ্য সংঘাত   পাল্টাপাল্টি হামলা   মানবিক সংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close